শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত পলাতক
মোঃমিরাজ হোসাইন (দৌলতখান):
ভোলার দৌলতখানে ৭ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল খালেক দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল খালেক পলতক রয়েছে। গত মঙ্গলবার বিকালে ওই ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।’
স্থানীয়রা জানায়,আব্দুল খালেকের বিরুদ্ধে এমন ঘটনা পুরনো। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে শিশুদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। শিশুর মা লিলু বেগম অভিযোগ করে জানান, ‘গত মঙ্গলবার ঘর থেকে তার মেয়ে রাস্তায় বের হয়। এসময় অভিযুক্ত আব্দুল খালেক কিছু কিনে দেয়ার প্রলোভন দিয়ে বাড়ীর পাশের একটি মাদ্রাসার ছাদে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আব্দুল খালেক পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


