শিরোনাম

South east bank ad

ভোলায় ২১৪টি মোবাইল কোর্টে সাড়ে ১৪ লক্ষ টাকা জরিমানা, ৩৬ জনের কারাদণ্ড

 প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম (ভোলা সদর):

ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ১ হাজার ৫৯১টি মামলায় ১ হাজার ৬৮৬ জনকে ১৪ লক্ষ ৪৬ হাজার ৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

কঠোর বিধিনিষেধের শেষ দিন বুধবার দিনভর শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। বন্ধ ছিল গণপরিবহন। তবে রিকশা ও অটোরিকশা চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।

এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় বুধবার দিনভর অভিযোগ পরিচালনা করে ৮৩ জনকে ৪৮ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১২টি মোবাইল কোর্টের মাধ্যমে বুধবার ৬৯টি মামলায় ৮৩ জনকে ৪৮ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

গত ১৪ দিনে ২১৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৫৯১টি মামলায় ১ হাজার ৬৮৬ জনকে ১৪ লক্ষ ৪৬ হাজার ৫০টাকা জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: